স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টায় জগন্নাথপুর পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারনের আয়োজনে শেরপুর চৌধুরী বাড়িস্থ জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ।
এলাকার বিশিষ্ট মুরব্বী কমরু মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুল হক সমছুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালা উদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি নেতা আরশ আলী, আব্দুল হান্নান, নুর উদ্দিন, ছামির মিয়া, আব্দুস সোবহান, সিরাজ মিয়া, ফজলু মিয়া, তছকন উল্ল্যা, জসিম উদ্দিন, নুরুজ আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শামসুল ইসলাম শাহীন, ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, শিহাব আহমদ বাবু, ৯ নং ওয়ার্ড ছাত্রদল সহ সভাপতি সুয়েব আহমদ, বাদশা আহমেদ, উবায়দুর রহমান মুন্না সহ এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেরপুর পুরাতন জামে মসজিদের ইমাম হাফিজ নাজিম উদ্দিন।
Leave a Reply