দেশ বাংলা ডেস্ক::
গত ২৪ শে ডিসেম্বর ২০২৫ ইংরেজী তারিখে ক্যাম্পেইন কমিটি ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যশনাল এয়ারপোর্টের উদ্যোগে মাইক্রো বিজনিস পার্ক সেন্টারে, ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দর ও বিদেশী এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে সর্বদলীয় এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মানবতার ফেরিওয়ালা কে এম আবু তাহের চৌধুরী, পরিচালনা করেন কাম্পেইন কমিটি সদস্য সচিব এম এ রব। বিগত বৎসরের কার্যক্রম তুলে ধরেন কাম্পেইন কমিটির অর্থ সচিব সলিসিটর এম ইয়াওর উদ্দিন, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ব্রিকলেন ট্রাস্টের সভাপতি শাহ মুনিম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বর্ণবাদ আন্দোলনের নেতা মোহাম্মদ রফিক উল্লাহ, সৈয়দ নূরুল ইসলাম দুলু, ডেগেনহ্যাম কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার ফারুক চৌধুরী, আব্দুল মুকিত, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, ক্যম্পেইন কমিটির যুগ্ম আহবায়ক জামান সিদ্দিকি,
যুগ্ম সদস্য সচিব সাইদুজজামান সুমন, এডভোকেট আমিরুল ইসলাম নাজমূল, হাজী মুহাম্মদ হাবিব, কাউন্সিলার শাহ আলম, সৈয়দপুর সমসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান, সুনামগঞ্জ সমিতির সভাপতি আহবাব হোসেন, হাজী ফারুক মিয়া,
এডভোকেট সাইফুর রহমান পারভেজ,
ছায়দুল খান, শাহীন রশীদ, এমদাদুল ইসলাম সুহেদ, ফরিদ আলী,
আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে এবং আলতাব আলী পার্কে মানববন্ধন করার আহ্বান জানান। বাংলাদেশী ব্যবসায়ী ট্রাভেল এজেন্ট, মানি ট্রান্সফারসহ সকল ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করে বাংলাদেশ বিমান বয়কট করা, রেমিটেন্স পাঠানো বন্ধ করার দাবি উত্থাপন করা হয়।
Leave a Reply