সুনামগঞ্জ প্রতিনিধি::
গতরাত্র শুক্রবার থেকে আটকা পড়া শিক্ষার্থীদের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ শনিবার খরব পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্ব ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে নিয়ে শহরের বনানী পাড়া এলাকায় শামসুল হক মেম্বারের তিন তলা বিল্ডিং এর উপর থেকে অবশেষে আটকে পড়া পাঁচজন মেয়ে শিক্ষার্থী উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে তারা আটকা পড়েছিলেন বিস্তারিত কিছু তাৎক্ষণিক জানা যায়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানা ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়েই আমরা ঘটনাস্হলে গিয়ে তিনতলায় যেখানে শিক্ষার্থীরা থাকতেন দরজার লক ভেঙ্গে রুমে প্রবেশ করে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে কি কারনে আটকা পড়েছিলেন সে বিষয়টি খতিয়ে দেখার পর জানানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
Leave a Reply