আনোয়ার হোসেন রনি ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে হযরত মাওলানা সৈয়দ রাশিদ আলী (রহ.) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আছর প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী ও ছাহেব বাড়ির সৈয়দ পরিবারের উদ্যোগে এ ধর্মীয় ও মানবিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সৈয়দ পরিবারের সন্তান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক অধ্যাপক ও সিলেট আই হসপিটালের পরিচালক প্রফেসর ডাক্তার. সৈয়দ মারুফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মউসুফ আলী, সৈয়দ মোর্শেদ আলী, সৈয়দ মাজেদ আলী, সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব। এছাড়া সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর আলী, প্রবীণ মুরুব্বি সৈয়দ রইছ আলী, কাজী মাস্টার এনামুল হক, শেখ আলকাব আলী, মাহমুদ আলী তালুকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক সুজন তালুকদারসহ সৈয়দ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রফেসর ডাক্তার. সৈয়দ মারুফ আলী বলেন, সৈয়দ পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি এলাকার এতিম ও অসহায় শিশুদের আশ্রয়, ধর্মীয় শিক্ষা এবং পবিত্র কোরআন হিফজের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে সৈদেরগাঁও গ্রামের প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং এতিমখানা ও মাদ্রাসার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু প্রমুখ।
Leave a Reply