1. mrafiquealien@gmail.com : admin :
  2. teresitacoy@makekaos.com : aleidaharrington :
  3. woodrowsylvia@econgate.com : anthonyjansen :
  4. race@jolbeen.com : aqfdan04894 :
  5. balerw@sengined.com : balerw :
  6. dailydeshbangla24@gmail.com : bangla :
  7. dramirfritsch1663@mailbab.com : beatrizzimpel :
  8. kumrvleeker@mail.com : bermar :
  9. piece@wouhiip.com : bonnie52v9553470 :
  10. poiselmitra6@hotmail.com : burpier :
  11. marijo@cosmiccluster.store : camillahindman3 :
  12. asagranata@23.8.dnsabr.com : christoperlamson :
  13. bercwelroli1981@coffeejeans.com.ua : dakotaedmunds :
  14. mercedesbebe@melverly.com : deanalbright9 :
  15. brennawildermanjr1903@mailbab.com : declanolivarez1 :
  16. libidesa1987@coffeejeans.com.ua : devingoodwin971 :
  17. rinabolfors1980@stomatolog4-3d-printery.store : dorotheabannerma :
  18. kylierroh@mail.com : elsdhibi :
  19. liechareper1971@dizaer.ru : gavingocher7 :
  20. wayneanderson1797@mailbab.com : gretchendesroche :
  21. marvawq5d@myrambler.ru : harana :
  22. fae.risarvoodoorn@gmail.com : Helka poins milaser k112 dailydeshbangla24.com :
  23. hossainahmednumanbd@gmail.com : hossainahmednumanbd :
  24. dqrnrzct@maillv.com : iolar53467234 :
  25. irdr55@yandex.ru : jacelynbenedict :
  26. krefftcheneyp@outlook.com : janegode :
  27. ecmtruin@oonmail.com : joycelynshimp61 :
  28. kathrin-pumpkin@dizajn-cheloveka-rasschitat-kartu.ru : kathrinh28 :
  29. jeff.sims929@yahoo.com : lasonyarea043 :
  30. vszilvdk@mailkv.com : leesapowlett645 :
  31. leon-mcconnel-8641@spacemail.click : leonz60284471 :
  32. admin@bagat-4.ru : lillianqgg :
  33. rossanajfbtri@mail.com : markwhy :
  34. amcdonald995@yahoo.com : marlyswhittemore :
  35. cupvotesha1986@promysjennyj-3d-skaner67.store : martinaahi :
  36. matthias-macgeorge@503d.livethebest.shop : matthiaso77 :
  37. danieldummer7646@anonmails.de : meldedman6604 :
  38. trinidadgoad@anonmails.de : mohammaddwight5 :
  39. shariluttrell3077@1secmail.org : moisespolson46 :
  40. penelope-bertram@bf38.livethebest.shop : penelopebertram :
  41. postbarkgonapest@ballcontpiform-hot.sa.com : postbarkgonapest :
  42. perta1kqw@rambler.ru : RaymondLatty :
  43. horacecheryle@soulvow.com : remonabeauregard :
  44. kronratdide1986@coffeejeans.com.ua : rickl332042411 :
  45. spacochartwic1988@coffeejeans.com.ua : rudy10h449 :
  46. brunerkai1@outlook.com : sabujus :
  47. sharuarpress@gmail.com : Gulam Sharuar : Gulam Sharuar
  48. deacon69ser@mail.com : siroobe :
  49. vjhqkhzr@oonmail.com : temekamchugh49 :
  50. test27587608@mailbox.imailfree.cc : test27587608 :
  51. lamalmantde1982@coffeejeans.com.ua : treyc87874386637 :
  52. alonzovenables@hidebox.org : vvwblondell :
  53. edith5ther@mail.com : waymrowi :
  54. evelynkalman7067@anonmails.de : willamarkley439 :
  55. lotdeaucalgu1980@coffeejeans.com.ua : wilmaarmour8441 :
  56. yuriy12@investstroy.xyz : zirncogecent1975 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন তাহিরপুরে মাঠ নির্বাচন ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি সচেতন মহলের। ছাতকে নেট-ঘাট তুলে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ চার দপ্তরে লিখিত অভিযোগ চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার অনুমতি ছাড়া মেলার আয়োজন, মিরপুরে স্টল উচ্ছেদ, ১৩ ব্যবসায়ীকে জরিমানা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড তাহিরপুরে খেয়া পারাপারে টাকা আদায় বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান আই ফোনের জন্য বন্ধুর হাতে বন্ধু খুন নিখোঁজের ৭ দিন পর নবীগঞ্জের তারেক লাশ লাখাই থেকে উদ্ধার ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা, অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ এমপি কলিমউদ্দিন আহমদ মিলনের



তাহিরপুরে মাঠ নির্বাচন ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি সচেতন মহলের।

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৬ দেখাহয়েছে

আমির হোসাইন তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউ

নিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্বে অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। নির্ধারিত লাকমা ফুটবল মাঠ খেলার অনুপযোগী থাকায় শেষ পর্যন্ত ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাছাই পর্বের খেলা সম্পন্ন করা হয়। এ ঘটনায় বাস্তবায়ন কমিটির দায়িত্ব পালন ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) ইউনিয়ন পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব আয়োজনের জন্য লাকমা ফুটবল মাঠ নির্ধারণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অনুমোদনক্রমে মাঠটি ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠে উপস্থিত হলেও সেখানে বাস্তবায়ন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পাওয়া যায়নি। এমনকি খেলা পরিচালনার প্রয়োজনীয় সরঞ্জাম ও মাঠ প্রস্তুতির ব্যবস্থাও ছিল না।

পরে কলাগাঁও-চারাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের উপস্থিতিতে বাস্তবায়ন কমিটির তালিকা দেখে সদস্যসচিবের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় জানা যায়, খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প এলাকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম। পরবর্তী সময়ে নির্ধারিত মাঠটি অনুপযোগী হওয়ায় ট্যাকেরঘাট স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাছাই পর্বের খেলা সম্পন্ন করা হয়।

এ বিষয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল মিয়া বলেন, ‘সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাকমা মাঠে খেলতে আসে। কিন্তু মাঠের বেহাল অবস্থার কারণে সেখানে খেলা সম্ভব হয়নি। বিষয়টি জানতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দারের সঙ্গে যোগাযোগ করলে তিনি কমিটির বিষয়ে অবগত নন বলে জানান।’

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান তারা মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু নির্ধারিত মাঠে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা হতাশ হয়েছেন। পরে বিকল্প মাঠে খেলা অনুষ্ঠিত হলেও আয়োজনের প্রস্তুতি সন্তোষজনক ছিল না।’

তিনি আরও বলেন, ‘সাধারণ একটি ক্রীড়া প্রতিযোগিতার আগেও মাঠ প্রস্তুত ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করা হয়। অথচ এত গুরুত্বপূর্ণ কর্মসূচির ক্ষেত্রে মাঠের উপযুক্ততা আগে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ অব্যবস্থাপনার কারণ খতিয়ে দেখা প্রয়োজন।’

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এমন একটি ক্রীড়া আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু নির্ধারিত মাঠে খেলতে না পেরে অন্য মাঠে যেতে হওয়া দুঃখজনক। এতে বাস্তবায়ন কমিটির দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের অংশগ্রহণে সরকারি পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নের আগে মাঠের উপযুক্ততা, প্রয়োজনীয় সরঞ্জাম, সংশ্লিষ্টদের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে আয়োজনটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

এ ঘটনায় বাস্তবায়ন কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা এবং নির্ধারিত মাঠ পরিবর্তনের কারণ খতিয়ে দেখতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও উপযুক্ত পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বাস্তবায়ন কমিটি, অধ্যক্ষ খায়রুল আলম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।



এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর



​জাতীয় পর্যায়ে সিলেটের নাম উজ্জ্বল করতে চায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মিশাল মিনারা আলী ​বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে (‘ক’-বিভাগে) প্রথম স্থান অধিকার করেছে শিশুশিল্পী মিশাল মিনারা আলী। সে নগরীর ঐতিহ্যবাহী ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী। ​মিশাল মিনারা আলীর পিতা ফেরদৌস কবির টিপু এবং মাতা হুমায়রা বেগম। মিশাল পারিবারিকভাবেই সংস্কৃতি ও দেশসেবার এক উজ্জ্বল ঐতিহ্যের উত্তরসূরি। তার দাদা সিলেটের বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবক ও ২০১৪ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডাঃ হারিছ আলী। এছাড়া তার নানা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম আলহাজ্ব নাজিম উদ্দিন আহমদ। ​বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হিসেবে মিশাল মিনারা আলী আগামী ২৭ ও ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার মূল ও চূড়ান্ত পর্বে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে। ​জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে সিলেটের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে—এ জন্য মিশালের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করা হয়েছে।




© All rights reserved © 2019 dailydeshbangla24.com
Theme Customized By BreakingNews