স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আনসনে আবারও চতুর্থবারের মতো বিশাল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ (৭ ই জানুয়ারী) রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকাল পযর্ন্ত শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একটানা ভোটগ্রহণের মধ্য দিয়ে চতুরবারের মতো বিশাল ভোটের ব্যবধানে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন পরিকল্পনা মন্ত্রী আমি মান্নান। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ মান্নান নৌকা প্রতীকে ১ লক্ষ ২৬হাজার ৯৯৫ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী সোনালী আশ প্রতীকে ৪ হাজার ভোট পেয়েছেন।
Leave a Reply