মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়ে থাকে।
আজ সকাল (২৯ রমজান) ১১ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন দেওয়ান কোরেশী গোষ্ঠী সমাজ কল্যান যুব সংঘ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্রীধরপাশা গ্রামের শতাদিক হতদরিদ্র পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। ঈদ সামগ্রী পেয়ে হাসি ফুটল দুস্থদের মুখে।
বিতরণকালে সার্বিক সহযোগিতা করেন জাকুয়ান কোরেশী এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক মরহুম উমরা মিয়া, কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী কলকলিয়া ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সুনামগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিল এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেইভ ফাউন্ডেশনের আজীবন উপদেষ্টা সদস্য দানবীর হাবিব আলম কোরেশী।
দেওয়ান কোরেশী গোষ্ঠী সমাজ কল্যান যুব সংগঠনের প্রবাসীদের অর্থায়নে গ্রামের শতাদিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সালমান আলম কোরেশীর পরিচালনায় দেশে থেকে স্বাচ্ছাশ্রমে ঈদসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, গ্রামের প্রবীন মোরব্ববী ওয়াজিদ মিয়া, আব্দুল খালিক, দরাজ মিয়া, রুহেল আলম, সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন অমৃত, জুনেদ আহমদ, আনোয়ার হোসেন, আব্দুল কদ্দূছ, দেওয়ান রুমেন আলম, মুজাহিদ, জাহেদ, মাহবুব, সুজেব, সুফিনুর, আতাবুর রহমান, রাশাদ মিয়া, লাবিব, সাকের আলম, হাসান, তায়িব আলম, আমিনুর, মিজানুর, আহসান হাবিব, রেজা ও শিহাব।
Leave a Reply