ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কংশ নদীর মেউহারী অংশে মৎস্য সুরক্ষা আইন – ২০২৬ (সংশোধিত) মোতাবেক মোবাইল কোর্টে অভিযান চালিয়ে ২ জনের প্রত্যেককে ৫০০০/- (পাঁচ হাজার) এাকা করে অর্থ দন্ড ও প্রায় ৩৭৫ ফুট নিষিদ্ধ বেড় জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
বুধবার (১০জুন) সাড়ে ৪ টার দিকে উপজেলার কংশ নদীর মেউহারী অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) – জনি রায়।
অভিযুক্তরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত, শামসুদ্দিন মিয়ার ছেলে মোশারফ (৪৮) কে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং একই গ্রামের মৃত রমেশ চন্দ্র বর্মনের ছেলে হরেন্দ্র চন্দ্র বর্মন (৬৫) কে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থ দন্ড করা হয় এবং নদী থেকে প্রায় ৩৭৫ ফুট নিষিদ্ধ বেড় জাল জব্দ করে জনসমক্ষে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন – মৎস্য আইন সুরক্ষা -২০২৬ বাস্তবায়ন ও মুক্ত জলাশয়ে মাছের পোনা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply