জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুরে ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ৩য় পর্যায়ে এর আওতায় ২দিনব্যাপী মৎস্য চাষিদেের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০ জন মৎস্য চাষিদের মাঝে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জগন্নাথপুর উপজেলার উপজেলা মৎস্য অফিসার মো: আল-আমীনের সঞ্চালনায় গত ২ দিনের মৎস্য চাষিদের প্রশিক্ষনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার ড. আল- মিনান নূর, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের সিনিয়ার সহকারী পরিচালক দ্বিজরাজ বর্মন, দিরাই উপজেলা মৎস্য অফিসার সন্দীপন মজুমদার। প্রশিক্ষনে মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়।
Leave a Reply