ছাতক প্রতিনিধিঃ ছাতকে ৪০জন ব্রাহ্মণ পুরোহিতদেরকে প্রনোদনা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ব্রাহ্মণ পুরোহিতদের প্রনোদনা প্রদান করা হয়।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির সভাপতিত্বে প্রনোদনা প্রদান উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
এসময় উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আ’লীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অরুন অধিকারীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply