হিফজুর রহমান তালুকদার জিয়া::
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পুঞ্জিপাড়া গ্রামে অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়েও গাড়ি নষ্টের অজুহাত দেখিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়নি ফায়ার সার্ভিসের জগন্নাথপুর স্টেশনের কর্মীরা। ফায়ার সার্ভিসের দায়িত্বে অবহেলার প্রতিবাদে গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে চিলাউড়া গ্রামবাসীসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, চিলাউড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনার সাথে সাথে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্তব্যরতদের জানানো হয়। স্থানীয় লোকজন প্রায় ২ঘন্টা প্রানপন চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসলেও এরই মধ্যে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। জগন্নাথপুর থেকে অগ্নিকান্ডস্থলের ২০মিনিটের দূরত্ব হলে ফায়ার সার্ভিসের কোন ইউনিট ঘটনাস্থলে যায়নি। যা অত্যন্ত দু:খজনক। অগ্নিকান্ডের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রাথমিক সহায়তা প্রদান করেন। জগন্নাথপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী তকবুর হোসেন জানান, ফায়ার সার্ভিসের দায়িত্ব অবহেলার বিষয়টি অত্যন্ত দু:খজনক। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে প্রশাসনের নিকট দাবী জানাই।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো: মোর্শেদুল আলম জানান, আগুনের খবর পেয়ে অগ্নিকান্ডে যাওয়ার প্রস্তুতি নিলেও গাড়িটি বিকল হওয়ায় যাওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, ১১ ডিসেম্বর রাতে উপজেলার চিলাউড়া পুঞ্জি গ্রামের আঙ্গুর মিয়ার ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে চিলাউড়া গ্রামের আঙ্গুর মিয়া, ময়না মিয়া, সফিক মিয়া, সফিক মিয়া, রামিম মিয়া, বাছিত মিয়া, আরশ আলীর ঘর পুড়ে নগদ টাকা, ধান, গবাদিপশু সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়।
Leave a Reply