বিশেষ প্রতিনিধি::
কমিউনিটি-বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় এবং
মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সহযোগিতায়
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ বাস্তবায়নে গত ২১শে ডিসেম্বর ২৫ জন মৎস্য চাষীদের নিয়ে একদিন ব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফরে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও পার্শ্ববর্তী মৎস্য খামারে গমন করা হয়। এই সময় সুনামগঞ্জ জেলার জেলা মৎস্য অফিসার জনাব ড: আল মিনান নূর, মৌলভীবাজার জেলার জেলা মৎস্য অফিসার ড: আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলার উপজেলা মৎস্য অফিসার জনাব জয় ভৌমিক, জগন্নাথপুর উপজেলার মৎস্য অফিসার জনাব আল-আমীন ও এফএও বাংলাদেশের প্রতিনিধ জনাব শাফি উল্লাহ উপস্থিত ছিলেন। এই সময় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাবলী আলোচনা করা হয়।
Leave a Reply