বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা সাইফুল ইসলামের মৃত্যুতে দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও দোয়েল টিভির চেয়ারম্যান মোঃ আখলিছ খান, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মোঃ রিয়াজ রহমান, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন। বিবৃতি দাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য যে অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুল ইসলাম গত ৩ মার্চ রাত ৯:৩০ মিনিটের সময় সিলেট চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।
Leave a Reply