মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
পবিত্র মাহে রমজান উপলক্ষে চিলাউড়া বড়বাড়ীর বাসিন্দাদের পারিবারিক উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বড় বাড়ি গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশীদ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আনোয়ার হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী শামীম রশীদ, সাজন আহমদ, জিহাদুর রহমান জিকু, মিজানুর রহমান তুহিন, ব্যবসায়ী মিলাদ মিয়ার অর্থায়নে অনুষ্ঠিত ইফতার মাহফিলে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাবেক ইউপি সদস্য আবু তাহের, সমাজ সেবক দিলোয়ার হোসেন দিলু, আব্দুল বারিক, আব্দুল মতি, টিপু সুলতান, ইকবাল হোসেন, লিটন মিয়া, তানভীর হাছান হিরন, লিকছন মিয়া, মুরাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন।
ইফতার মাহফিলে রোজাদারদের মাঝে বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। আয়োজক পরিবার জানান, রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply