জগন্নাথপুর প্রতিনিধি::
পবিত্র মাহে রমজান উপলক্ষে অনলাইন টিভি দোয়েল টিভির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ই মার্চ (২৮ রমজান) পৌর শহরের জগন্নাথপুর বাজারের অভিজাত্য মাহহিমা রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে দেশবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক রিয়াজ রহমান এর সভাপতিত্বে এবং দোয়েল টিভির পরিচালক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়ার পরিচালনায় ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা আলইসলার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, বাজারের
বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ুন কবির, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সুনামগঞ্জ জেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান শিহাব, ক্রীড়া ব্যাক্তিত্ব আব্দুল কাদির লাকছন, জগন্নাথপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আলী হোসেন খান, পৌর বিএনপির নেতা আব্দুল কাইয়ুম বাবর প্রমূখ। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দিন। যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, দোয়েল টিভি চেয়ারম্যা মোঃ আখলিছ খান এর সার্বিক তত্ত্বাবধানে
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে।
Leave a Reply