জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় লন্ডন প্রবাসী আছিয়া বিবির মালিকানাধীন ভূমিতে নির্মানাধীন স্থাপনা ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ৬লক্ষ ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে আছিয়া বিবির ভাই পৌর শহরের হবিবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত ইছবর আলীর ছেলে আব্দুল ওয়াহিদ উরফে আকল আলী বাদি হয়ে হবিবপুর শাহ বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে শাহ মো: তোফায়েল হোসেনকে প্রধান আসামী করে ৪জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন শাহ মোঃ তোফায়েল হোসেন এর সাথে লন্ডন প্রবাসী আছিয়া বিবির বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন হতে বিরোধ এবং মামলা মোকাদ্দমা চলে আসছে। উক্ত বিরোধের জেরে গত ২৩ মার্চ রাতে বিবাদীগণ আছিয়া বিবির বসত বাড়িতে নির্মানাধীন পাকা দেয়ালের পিলার, বেইজ, বাড়ির গেইট ভাংচুর করিয়া ৫লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া ও দেওয়াল ও লিন্টার এবং লিন্টারের বেইজে থাকা লোহার রড সাটারিং এর কাঠ নিয়ে যায় যাহার আনুমানিক মূল্য ১লক্ষ ২৫ হাজার টাকা । প্রতিপক্ষের এমন কর্মকান্ডে বাড়িতে থাকা ভাড়াটিয়া লোকজন চরম নিরাপত্তা হীনতায় ভোগিতেছে। এ বিষয়ে মামলার বাদি আব্দুল ওয়াহিদ জানান, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মৌজার-১৭২ নং জেএল স্থিত ৪৫৬ নং খতিয়ানে ৮৫৭নং দাগে ৪শতক ভুমির ক্রয়সূত্রে মালিক আমার বোন আছিয়া বিবি। উক্ত ভূমি দখলের উদ্দেশ্যে শাহ মো: তোফায়েল হোসেন বিভিন্ন পায়তারা করে আসছে। এরই অংশ হিসেবে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। আদালত নালিশা ভূমিতে উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ তার লোকজন নিয়ে আমার বোনের মালিকানা ভূ’মির স্থাপনা ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
Leave a Reply