বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বড়বাড়ি কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা , আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
(২৬ রামাদ্বান) দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন ও তিনির সুযোগ্য পুত্র যুুক্তরাজ্য প্রবাসী, সমাজ সেবক মোঃ জামিল হোসেন এর আয়োজনে তাদের নিজ বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
ইফতারের আয়োজনকারীদের পিতা মাতা ও মৃত আত্মীয় -স্বজনের আত্মার শান্তি কামনাসহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় ইফতার বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক রিয়াজ রহমান, সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদা জিয়া, সমাজ সেবক তানবির হাসান হিরন মিয়া সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply