জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যালয় পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের হাসিনা মার্কেটে সাংবাদিক ফোরামের কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শনে আসলে ফোরামের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ফোরামের সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামাল উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি শাহ এস এম ফরিদ, অর্থ সম্পাদক হিফজুর রাহমান তালুকদার জিয়া, কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান, সদস্য ফারুক আহমেদ, মঈন উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু লেইছ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামিল মিয়া, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তুহিন মিয়া, ফোরামের সহ সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন ইসলাম, সদস্য মুকিম উদ্দিন, সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য জাবির আহমদ চৌধুরী, আকমল হোসেন, সমাজ সেবক আলী নুর মিয়া সহ সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply