বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম হাজী ফিরোজ মিয়া তালুকদারের সুযোগ্য সন্তান, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহজাহান ফিরোজ তালুকদার এর উদ্যোগে জগন্নাথপুরের সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ী- লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
০৬ জুন শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আজাদ আলী ভূঁইয়া, বিশিষ্ট সাংবাদিক রিয়াজ রহমান, সমাজ সেবক আছকির মিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত গন্যমান্য ব্যাক্তিগন বলেন, আমাদের চারপাশে যারা বিভিন্ন কারণে সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানোই মানবতার সেরা নিদর্শন। শাহজাহান ফিরোজ এর এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহজান ফিরোজ বলেন, ” আমার পিতা জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জীবিত থাকাকালীন সময় প্রতি বছর ঈদে সুবিধাবঞ্চিত মানুষকে উপহার দিয়ে ছিলেন তারই ধারাবাহিকতায় আমার পিতার মৃত্যুর পর আমি এই নিয়ম চালু রেখেছি। তারই অংশ হিসাবে এবারও এই আয়োজন। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে”
প্রতি ঈদে এ ধরনের মানবিক কার্যক্রমের আয়োজন করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করায় উপস্থিত বক্তরা শাহজাহান ফিরোজ কে ধন্যবাদ জানান।
Leave a Reply