বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষা অনুরাগী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঁকিব চৌধুরীর জন্ম দিন পালন করা হয়েছে।
২৭ আগস্ট বুধবার জগন্নাথপুর পৌর শহরের ডেমন্স কেইভ চায়নিজ রেষ্টুরেন্টে বাংলাদেশ অবস্থানরত প্রিয় বন্ধু সাংবাদিক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া সার্বিক সহযোগিতায় আঁকিব চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা এই জন্ম দিন পালন করেন।
প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলাদেশি আত্মীয়- স্বজন ও এলাকাবাসীর সাথে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপনে অংশগ্রহণ করেন মোঃ আঁকিব চৌধুরী।
অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন পালন করা হয়, জন্মদিনের অনুষ্ঠানে সাংবাদিক মোঃ রিয়াজ রহমান সাংবাদিক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, এসআই আকবর হোসেন, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মিলাদ মিয়া, মোঃ ইউসুফ আহমেদ , মোঃ শিরাজ মিয়া, এম কে আই ডালিম , মোঃ শাফর আলী, মোঃ আলাল মিয়া মোঃ এনামুল হক, মোঃ জইনুল মিয়া, মোঃ কামাল মিয়া, মোঃ জইনুল আহমদ, রাজিব চৌধুরী, মোঃ রাহিম চৌধুরী, মোচ্ছাবির মিয়া, এলাক মিয়া,
জাকের আহমদ, সজিব আহমদ, দিলপর মিয়া, সাইফুল ইসলাম সহ উপস্থিত হয়ে মোঃ আঁকিব চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরা বলেন, প্রবাসীরা পরিবার-পরিজন থেকে দূরে থেকেও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমাদের কথা সবসময় মনে রাখেন এবং আমাদের সকল বিপদ আপদে আমাদেরকে সহযোগিতা করছেন।
জন্মদিন উপলক্ষে মোঃ আঁকিব চৌধুরীর ও তিনির পরিবার-পরিজনদের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply