বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর গ্রামের বাসিন্দা প্রবীণ সাংবাদিক কায়েস চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
কায়েস চৌধুরী দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় সততার সাথে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর লেখনীতে উঠে এসেছে সাধারণ মানুষের কথা, সামাজিক সমস্যার চিত্র ও উন্নয়নের দাবি। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবার গভীর শোক প্রকাশ করে বিবৃতি জানিয়েছেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও দোয়েল টিভি অনলাইন এর চেয়ারম্যান মোঃ আখলিছ খান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সাংবাদিক রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন।
এক শোকবার্তায় দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply