বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুসন্ধানী এক ঝাঁক কলম সৈনিকের অনন্য সংগঠন জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটিকে জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন , জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার ও প্রথম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংবাদিক ফোরামের কার্যক্রম সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সার্বক্ষণিক সহায়ক হবে। জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সকল সদস্যের সার্বিক সফলতা কামনা করার পাশা-পাশি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত ১১ এপ্রিল শনিবার বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ মাদিহা প্লাজায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন এর পরিচালনায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কার্যকরী কমিটির সদস্য রিয়াজ রহমান, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল-আমীন, নির্বাহী সদস্য মুকিম উদ্দিন, দোলন মিয়া, মিজানুর রহমান মিজান, জামাল হোসাইন ও মঈনউদ্দীন প্রমূখ। বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক সিলেট বানী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক খোলা কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন।
সভায় ২০২৬ সালের জুন মাসের মধ্যে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন এর লক্ষে সকলকে এক যোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Leave a Reply